প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
nationaldailyamaderdesh.com
nationaldailyamaderdesh.com ঢাকা মিরপুর.১০
01880008666 | nationaldailyamaderdesh@gmail.com
সারাদেশ

ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণ সমিতির জেলা কমিটি গঠন

প্রতিবেদক: জাতীয় দৈনিক আমাদের🔳দেশ প্রকাশ: Sep 23, 2026 প্রিন্ট: 08 Nov 2026, 12:07 PM
ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণ সমিতির জেলা কমিটি গঠন

মোঃ কামাল সিকদার

ঝালকাঠি জেলা প্রতিনিধি

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৫০ শতাংশ পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির ঝালকাঠি জেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক কর্মচারী মো. রফিকুল ইসলাম।সভায় সাবেক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আল-আমীন বাকলাইকে আহ্বায়ক এবং সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহিদুল হককে সদস্য সচিব নির্বাচিত করা হয়।এছাড়া কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবু বকর (ঝালকাঠি সদর), মো. আলাউদ্দিন খান (নলছিটি), আব্দুস সোবাহান (রাজাপুর) ও আব্দুল হক (কাঁঠালিয়া)।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মো. রফিকুল ইসলাম, আ. ওহাব, মো. আলমগীর হোসেন (সাবেক নাজির), মো. আতাহার আলী, মো. হারুন অর রশিদ, গাজী আব্দুস সালাম, শাফায়াত হোসেন, মুজিবুল হক, ওমর ফারুক, মিজানুর রহমান, হান্নান মিয়া, মকবুল হোসেন, সেলিনা বেগম, আলমগীর হোসেন ডাকুয়া, এবিএম ফয়জুর রহমান ও নুরুল হকসহ আরও অনেকে।

কমিটি গঠনের উদ্দেশ্য সম্পর্কে আহ্বায়ক মো. আল-আমীন বাকলাই বলেন, “যেসব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সরকারের কাছে ১০০ শতাংশ পেনশন সমর্পণ করে অবসরে গেছেন, তাদের ১৫ বছর পর পুনরায় পেনশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অথচ যারা ৫০ শতাংশ পেনশন বাধ্যতামূলকভাবে সমর্পণ করেছেন, তাদের সেই অংশ এখনো ফেরত দেওয়া হয়নি। আমরা চাই, ১০০ শতাংশ পেনশন সমর্পণকারীদের মতো আমাদের বাধ্যতামূলকভাবে সমর্পণ করা ৫০ শতাংশ পেনশনও পুনরায় চালু করা হোক। তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে ন্যূনতম পেনশন ২০ হাজার টাকা এবং ন্যূনতম চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে।

সভায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং সমিতির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলো তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।সভায় ঝালকাঠি জেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ৫০ জন সদস্য ও সদস্যা উপস্থিত ছিলেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ